ঈদে ডেঙ্গু রোগীর যত্ন

লাইফস্টাইল রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১৬:৪৭আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৭:০৬

8 এবার ঈদের আনন্দের পাশাপাশি চারপাশ ঘিরে রেখেছে ডেঙ্গু আতঙ্ক।  ঈদে বাড়ি যাচ্ছেন কম বেশি সবাই। যারা মাত্রই ডেঙ্গু থেকে সেরে উঠেই ঈদ কাটাতে যারা বাড়ি যাচ্ছেন বা চলে গেছেন তাদের নিজেদের একটু বেশি সচেতন থাকতে হবে। জেনে নিন ডেঙ্গু রোগীদের করণীয় ...

ডাক্তার লেলিন চৌধুরী জানান,  যারা মাত্রই ডেঙ্গু সেরে উঠে বাড়ি যাওয়ার মতো বিশাল ধকল সামলে বাড়ি যাচ্ছেন তাদের সবার আগে প্রয়োজন বিশ্রাম ও তরল খাবার।  পর্যাপ্ত পরিমাণ বিশ্রামই এখন মূল পথ্য।  পর্যাপ্ত পরিমাণে তরল বলতে দিনে কমপক্ষে ১ লিটার পানি, ১ লিটার স্যালাইন, ডাব, ফলের রস ও অন্যান্য তরল খাবার যেমন স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি দেশি ফল ও স্বাভাবিক সব খাবার খাওয়া চালিয়ে যেতে হবে। যারা ডেঙ্গু  চিকিৎসা চলাকালীন প্রেসার, ডায়বেটিস জাতীয় নিয়মিত অষুধ খাওয়া বাদ দিয়েছিলেন যেসব রোগী তারাও এই সময়টাতে এই অষুধগুলো নিজ নিজ চিকিৎসকের পরামর্শ মেনে আবার শুরু করবেন।

পুষ্টিবিদ সুস্মিতা হোসাইন খান বলেন, যেসব খাবার দেহে হিমোগ্লোবিন বাড়াবে ও হজমে সহায়ক সেসব খাবার নিয়মিত খেতে হবে। তবে যেহেতু কোরবানির ঈদ সবারই কমবেশি গরুর মাংস খাওয়া হবে। এই ধরনের ভারি খাবার শরীরের পানি শূন্যতা বাড়িয়ে দেয়, তাই গরুর মাংস, খাসির মাংস পোলাউ এড়িয়ে চলতে পারলেই ভালো। খাবার তালিকায় প্রচুর সবজি, পানি, পানিপূর্ণ ফল রাখা আবশ্যক। বর্ষাকালে কচুর আধিপত্য বেশি। সব ধরনের কচু হিমোগ্লোবিন  বাড়ায়।

তিনি আরও বলেন, কিডনির সমস্যা রয়েছে যেসব রোগীর তারা পানি শূন্যতা পূরণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনার নিয়মিত  চিকিৎসকের পরামর্শ নিয়েই পানি ও ফলের রস ও অন্যান্য খাবার খাবেন।

সর্বোপরি নিজের শরীরের পানি চাহিদা পূরণ করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম করতে হবে। এতেই সুস্থ থাকবেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম