হতাশা কাটানোর ৬ উপায়

লাইফস্টাইল ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬
image

জীবনে চলার পথে এমন সময় আসতে পারে যখন আত্নবিশ্বাস মুখ থুবড়ে পড়ে। গ্রাস করে হতাশা। নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছেটাও যায় মরে। এমন সময় পেছনে ফেলে সামনে আগানোর চেষ্টা আপনাকেই করতে হবে। মনে রাখবেন, আপনি যদি নিজ থেকে সেই উদ্যোগ না নিতে পারেন, তবে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। জেনে নিন হতাশা দূর করার বিজ্ঞানসম্মত কিছু উপায়। তবে এগুলোতে কাজ না হলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে।

হতাশা কাটানোর ৬ উপায়   দৈনন্দিন রুটিন বদলে ফেলুন
ভোরে ঘুম থেকে ওঠা, ভরপেট নাস্তা করা, দিনভর কাজ করা, নিয়মিত এক্সসারসাইজ এবং রাতে ৮ ঘণ্টা ঘুম- এগুলো যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তবে হতাশা কেটে যাবে অনেকটাই। বেশকিছু গবেষণায় দেখা গেছে, অনিয়মে অভ্যস্ত হয়ে পড়লে জীবনে হতাশা বেড়ে যায়। স্বাস্থ্যকর জীবনযাপন তাই খুবই জরুরি।
বন্ধুদের সঙ্গে সময় কাটান
দুঃসময়কে ঠেলে দূরে পাঠানোর জন্য প্রিয় বন্ধুর বিকল্প নেই। বন্ধুর সঙ্গে গল্প করুন, সময় কাটান, ঘুরতে যান দূরে কোথাও। ফিরে পাবেন হারিয়ে যাওয়া আত্নবিশ্বাস।  
পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান
আপনার যদি পোষা প্রাণী থাকে তবে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন।
নিজের যত্ন নিন
অনেকদিন হয়ে গেছে রূপচর্চা করা হয় না? একটু সময় করে পার্লারে গিয়ে ফেসিয়াল বা স্পা করিয়ে নিতে পারেন। এটি আপনাকে ফুরফুরে রাখবে।  
পরিবারকে সময় দিন
পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে ঘুরতে যান। মনে রাখবেন, চরম দুঃসময়েও যারা ছেড়ে যায় না তারা পরিবারের আপনজনরা।    
জোর করে হাসুন!
শুনতে হাস্যকর শোনালেও সত্য হচ্ছে আপনি যদি জোর করেও হাসতে পারেন, এটি অনেকটুকু হতাশা দূর করে দেবে। এক গবেষণায় দেখা গেছে হাসলে আমাদের মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা মন ভালো রাখতে সাহায্য করে।
তথ্য: রিডার্স ডাইজেস্ট  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম