নাস্তায় পটেটো পিনহুইল

লাইফস্টাইল ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

নাস্তার কত ঝক্কি ঝামেলা থাকে। ঝটপট কিছু বানিয়ে দিতে হয় হঠাৎ করেই। সেসময় আদর্শ মজাদার খাবার হতে পারে পটেটো পিনহুইল। জেনে নিন বিদেশি নামের দেশি স্বাদের এই খাবারের ঝটপট রেসিপি... নাস্তায় পটেটো পিনহুইল

উপকরণ:

ময়দার খামিরের জন্য-

ময়দা- ১ কাপ

সুজি- ২ টেবিল চামচ

তেল- ৩ টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

মাখানোর জন্য- ঠাণ্ডা পানি

আলুর পুরের জন্য-

সেদ্ধ আলু- ৩টা  

মাংসের কিমা- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১টি

ধনে পাতা- ১ চা চামচ

কাঁচা মরিচ কুচি-ইচ্ছামতো

আদা-রসুন পেস্ট

লবণ- স্বাদ মতো

প্রণালি:

প্রথমে ময়দার খামির মাখার সব উপকরণ একসঙ্গে করে খামির মেখে রেখে দিতে হবে। ১০-১৫ মিনিট আলাদা করে রাখুন।

এরপর সব উপকরণ দিয়ে কিমা ভুনা করে সেদ্ধ আলু মিশিয়ে নিতে হবে। এবার খামির থেকে লেচি কেটে আলু পরোটার লেয়ার দিয়ে রোল তৈরি করুন। ছুরি দিয়ে রোলকে ছোট ছোট রোল কেক আকারে কেটে নিন। এবার সেই রোল সাইজ আলু-পরোটার লেয়ার ময়দায় গড়িয়ে নিয়ে ডুবো তেলে ভেজে তুলুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম