ঝটপট রান্নাঘর পরিষ্কারের টিপস

লাইফস্টাইল ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৫, ১৭:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৮:৩১

kitchen clean রান্নাঘর পরিস্কার নিয়ে ঝক্কির শেষ নেই। শুধু কি বেসিন, সিঙ্ক, চুলা পরিস্কার! হাড়ি-পাতিল, ব্লেন্ডার, কফি মেকার, ওভেন সব পরিস্কার করাই রান্নাঘর পরিস্কারের আওতায় পড়ে। এগুলো পরিস্কার সবসময় ঝক্কির বিষয়। খুব দ্রুত পরিস্কারের কিছু নিয়ম জানিয়ে দিচ্ছে বাংলা ট্রিবিউন ডেস্ক-
১। ব্লেন্ডার পরিস্কারের জন্য সাবান ও কুসুম গরম পানি দিয়ে ১০ সেকেন্ড ব্লেন্ড করে নিন জগের ভেতর। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। অযথা ব্লেন্ডার মাজতে যাবেন না একদমই।
২। কড়াই পুড়ে গিয়ে খাবার আটকে শক্ত ও কালচে বর্ণ ধারণ করেছে? মাঝারি আঁচে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে কড়াইটি চুলায় দিয়ে ১০মিনিট রাখুন। এর পর একটি খুন্তি দিয়ে আস্তে আস্তে পোড়া অংশটি তুলে ফেলুন। এরপর স্ক্যাবার বা মাজুনি দিয়ে মেজে ধুয়ে রাখুন।
৩। হাড়ি-পাতিল পরিস্কার করার পর চেষ্টা করবেন পানি ঝড়িয়ে রাখতে। সময় থাকলে মুছে রাখুন। নতুবা বিদ্ঘুটে গন্ধ আসবে সেগুলো থেকে। হাড়ি-পাতিলের সেলফে আপনি দু-তিনটে শুকনা তেজপাতাও রাখতে পারেন।
৪। মাইক্রো-ওয়েভ ওভেন পরিস্কার করতে যাচ্ছেন? দুনিয়ার সাবান-সোডা, স্ক্যাবার নিয়ে যুদ্ধে নামবেন না দয়া করে। একটি কিচেন টাওয়েল পানিতে ভিজিয়ে মাইক্রো ওয়েভের প্লেটে রাখুন এর পর চার মিনিটের জন্য ওভেন চালু করেন দিন। চার মিনিট শেষে ওভেন অফ করে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। একদম ঝকঝকে পরিস্কার।
৫। চীজ থেকে শুরু করে আলু পর্যন্ত গ্রেট করেন আপনার গ্রেটারে। স্টিল বা প্লাস্টিক যেটাই হোক না কেনও খাবার আটকে থাকে গ্রেটারের দুইপাশে। এটি পরিস্কার করতে ব্যবহার করুন পেস্ট্রি ব্রাশ বা ওয়েল ব্রাশ। সুন্দর করে আটকে থাকা খাবার বের হয়ে আসবে।
৬। সিঙ্কের পাইপ লাইনে ময়লা জমে গেছে? কত গুতোগুতি করছেন ক্লিন করতে? একদম কিচ্ছু না করে ফ্রিজে সমপরিমাণ পানি ও ভিনেগার দিয়ে আইসকিউব তৈরি করুন এর পর সিঙ্কের মুখে রেখে দিন। একদম লাইন ক্লিয়ার।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান