কালচে কনুই? জেনে নিন সমাধান

আনিকা আলম
১৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৫
image

কনুইয়ের দৃষ্টিকটু কালচে দাগ দূর করতে পারেন সহজ ঘরোয়া উপায়ে। একেবারেই সহজলভ্য উপাদান ও নামমাত্র খরচেই বানিয়ে নিন কিছু প্যাক। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই ভালো ফল পাবেন।

কালচে কনুই? জেনে নিন সমাধান
চিনি ও লেবু
অল্প পানিতে ১ চা চামচ চিনি মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। চিনি গলে মিশে যাওয়ার পর ঠাণ্ডা করে নিন মিশ্রণ। এবার লেবু অর্ধেক করে কেটে চিনির মিশ্রণটি লাগিয়ে কনুইয়ের কালো দাগের উপর  ঘষুন। মিনিট দশেক পর ভালো করে ধুয়ে নিন। লেবুর অ্যাসিড ও চিনির শর্করা ত্বকের মৃত কোষ ও দাগ দূর করবে।
অলিভ অয়েল ও চিনি
চিনি যেমন প্রাকৃতির স্ক্রাবার, তেমনি অলিভ অয়েলও ত্বককে নরম ও দাগমুক্ত রাখতে সাহায্য করে। ত্বকে ব্যবহারযোগ্য ১ চা চামচ অলিভ অয়েল ও আধা চা চামচ চিনির সিরা একসঙ্গে মিশিয়ে কনুইয়ের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন প্যাকটি।
দই, বেসন ও লেবু
১ চা চামচ টক দই ও ১ চা চামচ বেসন ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণে একটি লেবুর রস মেশান। প্যাকটি ১০ মিনিট লাগিয়ে রাখুন কনুইয়ে। শুকিয়ে গেলে ধুয়ে ময়শ্চারাইজার লাগান। বেসন লোমকূপের ভেতরে থাকা ময়লা দূর করবে এই প্যাক। পাশাপাশি দূর হবে কালো দাগ।

/এনএ/
সম্পর্কিত
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
ত্বক টানটান ভাব হারাচ্ছে? শুষ্কতা কমাতে রুটিনে রাখুন এই যত্নগুলি
সর্বশেষ খবর
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে