চারুকলায় শিল্পী তাহসিনা হাফেজের একক তৈলচিত্র প্রদর্শনী

জুবলী রাহামাত
১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩
image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পী তাহসিনা হাফেজের একক তৈলচিত্র প্রদর্শনী। ১৭ ডিসেম্বর প্রদর্শনীটির উদ্বোধন  করেন শিল্পী এ কে এম কাইয়ুম ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

চারুকলায় শিল্পী তাহসিনা হাফেজের একক তৈলচিত্র প্রদর্শনী

শিল্পী তাহসিনা হাফেজ তৈলচিত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষের জীবনের আনন্দের ও ভালোবাসার মুহূর্তগুলোকে প্রকাশ করেছেন।  জয়নুল গ্যালারিতে এক এক করে সাজানো আছে প্রায় ৩০ টির মতো চিত্রশিল্প। নারীসত্ত্বাকে বেশি প্রাধান্য দিয়ে তাহসিনা হাফেজ চিত্রগুলোকে সাজিয়েছেন।  তিনি বলেন, ‘নারীরা সবসময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যায়। তবুও তারা চায় সবকিছু সুন্দর হয়ে উঠুক। নারীরা ধ্বংস করতে চায় না, গড়তে চায়। তাই আমি আমার চিত্রে নারীসত্ত্বা ও ধৈর্যকে প্রাধান্য  দিয়েছি।’
শিল্পী তার চিত্রে নারীর কর্মের বিভিন্ন অংশের উপস্থাপন করেছেন। নারী ও পুরুষের সম্পর্ক যে একে অপরের পরিপূরক, সেটি বর্ণনা করেছেন চিত্রে।
শিল্পী সম্পর্কে
তাহসিনা হাফেজ ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতেন। তার পিতা একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাহসিনা হাফেজ বাংলার প্রাকৃতিক  সৌন্দর্যকে চিত্রশিল্পের মাধ্যমে বর্ণনা করতে ভালোবাসেন। চিত্রশিল্পী  ভ্যানগগের প্রভাব পাওয়া যায় তার চিত্রে।

শিল্পী তাহসিনা হাফেজ

চিত্রপ্রদর্শনীটি চলবে আগামী ২১ ডিসেম্বর  পর্যন্ত।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের