শিম বিচির কাবাব!

লাইফস্টাইল ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬

কাবাব মানেই মাংস, ইদানিং মাছের চপকেও কাবাব বলে পরিচয় করে দেওয়া হচ্ছে একই পদ্ধতিতে রান্না করে। এখন যারা মাছ-মাংস কোনোটাই খান না তাদের জন্য কী করা যায়? কাবারের এই দুর্দান্ত স্বাদ থেকে কী তারা বঞ্চিত হবেন? মোটেও না- কাবাব পদ্ধতিতেই বানিয়ে ফেলুন এঁচোড়, কাচকলার চপ বা কাবাব। একটু ভিন্ন কিছু করতে চাইলে রাজমা বা শিমের বিচি দিয়েও বানিয়ে ফেলতে পারেন কাবাব। জেনে নিন পদ্ধতিটি... শিম বিচির কাবাব!

উপকরণ:

রাজমা বা শিমের বিচি- ৩০০ গ্রাম

পেঁয়াজ কুঁচি- আধ কাপ

আদা রসুন পেস্ট- ১ চামচ

আলু -২টা সেদ্ধ করা

গরম মসলার গুঁড়া-১ চা চামচ

নারকেল কোড়ানো- আধা কাপ

লবণ- পরিমাণ মতো

কাঁচামরিচ কুচি- ইচ্ছামতো

পুদিনা কুচি- ১ চামচ

ডিম- একটি

কর্নফ্লাওয়ার- ২ চামচ

প্রণালি:

পুরো ১২ ঘণ্টা শিমের বিচি ভিজিয়ে রাখুন। এরপর সেদ্ধ করে নিন। সেদ্ধ রাজমার সঙ্গে আলু সেদ্ধ ও সমস্ত মসলা দিয়ে মিক্স করে ভালো করে ভুনে নিন। এরপর ভুনা রাজমা বা শিমের বিচি ও আলু ভালো করে পাটায় পিষে নিন। নারকেল কোড়া ও কর্নফ্লাওয়ার ও ডিম মিশিয়ে শামী কাবাবের আকৃতি দিন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। বাড়ির নিরামিষভোজী ব্যক্তিটিকে কাবাবের স্বাদ দিন।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম