সুন্দর ছবির আদব-কেতা

লাইফস্টাইল ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৩৯
image

cam

সুন্দর ছবি চাই আপনার? কত সেজেগুজে ছবি তুলছেন কিন্তু ভালো আসছে না। মন খারাপ হয়ে যাচ্ছে? তাহলে আপনি জেনে নিন ক্যামেরায় সুন্দর দেখানোর কিছু আদব-কেতা

প্রথমেই নিজেকে একটু হেলিয়ে নিন ক্যামেরার সামনে। একমাত্র পাসপোর্ট সাইজ ছবির জন্যই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে নতুবা এর কোনও দরকার নেই।

নিজেকে হেলানোর পাশাপাশি কাঁধও হেলিয়ে দিন। তাহলে আপনার চেহারায় একধরনের প্রশান্তি খেলা করবে।

তিন নম্বর শর্ত হচ্ছে আপনি কিন্তু সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন না। ক্যামেরার দিকে আপনার গোটা মুখ থাকলেও দৃষ্টি একটু বাঁকানো থাকবে। এতে করে চোখে ফ্ল্যাশ পড়ে ছবি নষ্টের ভয় থাকবে না।

ছবি তোলার সময় হাতটা নিয়ে ভীষণ বিড়ম্বনায় থাকেন কম-বেশি সবাই। এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। মুখের ওপর কেমন করে হাত রাখা যায়, সঙ্গে কেউ থাকলে কাঁধে না কোমড়ে হাত দেবেন সেটাও ভাবার রয়েছে। হাতে কিছু থাকলে তো কথাই নেই। তবে হাতের ব্যবহার এমন করুন যাতে আপনার হাতগুলো ঢ্যাঙ্গা মনে না হয়।

আগেই বলেছি একদম সোজাসুজি দাঁড়াবেন না, তার মানে এই না হেলে গিয়ে অন্যদের ওপর পড়ে যাবেন। একটা হাঁটু একটু মাছের শরীরের মত বেকিয়ে দাঁড়ান। আগের তুলনায় তা হবে অনেক বেশি স্টাইলিশ।

আর অধিকতর দৃষ্টিনন্দন ছবি চাইলে আপনার মুখটা একটু ঘুরিয়ে নিন। যাতে একবার ছবি দেখার পর কারও বলতে ইচ্ছা করে ‘একবার তাকাও আমার পানে’।

এগুলো একদমই ঐচ্ছিক নিয়ম যদি আপনি সুন্দর ছবি তুলে বাঁধাই করে রাখতে চান। কিন্তু হাল আমলে স্মার্টফোন আর ক্যামেরার সহজলভ্যতা এত বেড়েছে যে শুয়ে, বসে, ঘুমিয়ে সবভাবেই ছবি তোলা যায়। তবু নান্দনিকতার একটু দরকার আছে না।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের