তরমুজের পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৯:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৯:৫১
image

রসে টইটম্বুর তরমুজ কেবল আমাদের প্রশান্তিই দেয় না, স্বাস্থ্যের জন্যও কিন্তু এটি ভীষণ ভালো। তরমুজের প্রায় ৯২ শতাংশই পানি। ফলে এই গরমে ডিহাইড্রেশন দূর করতে তরমুজের বিকল্প নেই। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি১, বি৫, বি৬ পাওয়া যায় রসালো এই ফল থেকে। জেনে নিন তরমুজ খাওয়া কেন জরুরি।

তরমুজের পুষ্টিগুণ

  • তরমুজ খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি তীব্র গরমেও আপনার শরীরকে পানিশূন্য হতে দেবে না।
  • কম সামান্য ক্যালোরি আছে এতে। এক কাপ তরমুজ থেকে মাত্র ৪৬ ক্যালোরি পাওয়া যায়। ফলে নিশ্চিন্তে খেতে পারেন এটি।
  • শরীরের জন্য বেশ কিছু জরুরি অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় তরমুজ থেকে। এসব উপাদান সুস্থতার জন্য আবশ্যক।
  • বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে তরমুজ খান এই গ্রীষ্মে।
  • তরমুজে ম্যাগনেসিয়াম, পটাসিয়ামসহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে যা হৃদরোগ থেকে দূরে থাকতে সাহায্য করে।
  • তরমুজে থাকা কিছু উপাদান স্ট্রেস দূর করতে পারে।
  • তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিড মাসলের সুস্থতায় কার্যকর।
  • ত্বক ও চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখে তরমুজে থাকা ভিটামিন এ এবং সি।
  • হজমে গণ্ডগোল থাকলে সেটাও দূর করতে পারে তরমুজ।

তথ্য: হেলথ লাইন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের