ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে টমেটো

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২০, ২০:০০আপডেট : ২৯ মে ২০২০, ২০:৩০
image

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস টমেটো যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। এটি প্রাকৃতিকভাবে ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। টমেটোতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান কমায় ব্রণের সমস্যা। এছাড়াও ত্বকের ইলাস্টিন ও কোলাজেন তৈরি ত্বরান্বিত করে এটি, যা ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে। জেনে নিন ত্বকের যত্নে টমেটো কীভাবে ব্যবহার করবেন।

ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে টমেটো

  • টমেটো বেটে সরাসরি লাগান ত্বকে। এটি প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে দূর করবে ত্বকের কালচে দাগ।
  • একটি টমেটো পেস্ট করে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • সমপরিমান টমেটোর রস ও শসার রস একটি স্প্রে বোতলে ভরে নিন। এটি টোনার হিসেবে ব্যবহার করুন ত্বকে।
  • টমেটো চাকা করে কেটে মুখে ঘষে নিন। ত্বকের তেলতেলে ভাব দূর হবে ঝটপট।
  • একটি টমেটো পেস্ট করে ২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ পুদিনা পাতা বাটার সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
  • টমেটো স্লাইস করে মোটা দানার চিনি লাগিয়ে নিন। ত্বকে ঘষে ঘষে লাগান। দূর হবে ব্ল্যাকহেডস।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

ছবি: সংগৃহীত 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম