লিচুর জেলি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১১ জুন ২০২০, ১৬:০৩আপডেট : ১১ জুন ২০২০, ১৭:৫৮
image

শিশুদের খুবই পছন্দের খাবার এটি। তাদের দোকানের অস্বাস্থ্যকর জেলি না দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন ক্ষতিকর এসেন্স ছাড়া স্বাস্থ্যকর লিচুর জেলি। জেনে নিন কীভাবে বানাবেন।  

লিচুর জেলি বানাবেন যেভাবে

জেলির ভেতরে থাকা কিউব তৈরির উপকরণ

লিচু- ১৫টি
আগার আগার পাউডার- আধা চা চামচ
চিনি- ১ টেবিল চামচ
জেলি তৈরির উপকরণ
আগার আগার পাউডার- দেড় চা চামচ
লিচু- ৫টি
চিনি- ২/৩ কাপ
সাইট্রিক অ্যাসিড- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমেই জেলির ভেতরে থাকা কিউব তৈরি করে নিন। এজন্য ৩ টেবিল চামচ পানি দিয়ে আগার আগার পাউডার গুলে নিন। বিচি ছাড়িয়ে লিচু দিয়ে দিন ব্লেন্ডারে। ১ চা চামচ পানি ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন লিচু। মিশ্রণটি ছেঁকে নিন। চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিন ছেঁকে নেওয়া লিচুর রস। বলক চলে আসলে গুলে রাখা আগার আগার পাউডার দিয়ে দিন। আবারও বলক আসলে নামিয়ে একটি কাচের ছড়ানো বাটিতে ঢেলে নিন। উপরে ফেনা থাকলে ভেঙে দিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

এবার জেলি তৈরির পালা। আগার আগার পাউডার আধা কাপ পানিতে গুলে নিন। ব্লেন্ডারে লিচু ও ১ চা চামচ পানি একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিন। মিডিয়াম আঁচে দেড় কাপ পানি বসিয়ে দিন চুলায়। ছেঁকে রাখা রস, চিনি ও সাইট্রিক অ্যাসিড দিন। বলক চলে আসলে গুলে রাখা আগার আগার পাউডারের মিশ্রণ দিয়ে দিন। আবারও বলক চলে আসলে ২ মিনিট চুলায় রেখে নামিয়ে হালকা ঠাণ্ডা করে নিন। জেলির ভেতরে দেওয়ার জন্য আগে থেকে জমিয়ে রাখা জেলি ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। জেলি বসানোর কাপে কুসুম গরম থাকা অবস্থায় তরল মিশ্রণটি চামচে করে দিয়ে দিন। একটি করে কিউব বসিয়ে দিন ভেতরে। ৩০ মিনিট অপেক্ষা করে পরিবেশন করুন। ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে লিচুর জেলি।

রেসিপি ও ছবি: ফারজানা’স রেসিপি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম