বাসি ভাত গরম করুন ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:০০
image

অতিরিক্ত ভাত ফ্রিজে রেখে দিই আমরা। তবে ভাত সঠিক উপায়ে ফ্রিজে না রাখলে কিংবা গরম না করলে বাসা বাধতে পারে ব্যাকটেরিয়া। বাসি ভাত খাওয়ার আগে গরম করতে পারেন কয়েকটি উপায়ে।

ডিম দিয়ে ভেজে নিতে পারেন ভাত

  • মাইক্রোওয়েভে গরম করার ক্ষেত্রে ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিন ভাত। দলা বেঁধে থাকলে সেটা চামচ দিয়ে ভেঙে দিন। ১ কাপ ভাতের জন্য ১ টেবিল চামচ পানি দেবেন। বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১ থেকে ২ মিনিট উচ্চতাপে গরম করে নিন।
  • চুলায় গরম করার ক্ষেত্রে প্যানে নিয়ে নিন ভাত। প্রতি কাপের জন্য ১ টেবিল চামচ পানি দিন। চাইলে পানির বদলে সামান্য মাখন দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৩ থেকে ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।  
  • ডিম, পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে নিতে পারেন ভাত। প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ডিম, পেঁয়াজ, মরিচ ও পছন্দের ছবি দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে ভাত দিয়ে নেড়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে গরম করুন কয়েক মিনিট। পরিবেশন করুন গরম গরম।

মুখবন্ধ বাটিতে ভাত ফ্রিজে রাখুন জেনে নিন

  • ভাত কখনও ৪ দিনের বেশি রাখবেন না ফ্রিজে।
  • গরম অবস্থায় ভাত ফ্রিজে রাখবেন না। রুম টেম্পারেচারে আসার পর তারপর রাখুন ফ্রিজে।
  • মুখবন্ধ বাটিতে রাখুন ভাত। চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন। 
  • ১৬৫ ফারেনহাইট তাপমাত্রায় গরম করবেন ভাত।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম