ঈদ আয়োজন

কালা ভুনা রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১৫:৩৩আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৫:৩৭
image

চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি আইটেম হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। ভাত, পোলাও, পরোটা দিয়ে খেতে অসাধারণ এটি। কালা ভুনার রঙ নির্ভর করে মসলা ও রন্ধন প্রণালির উপর। জেনে নিন কীভাবে রাঁধবেন।

কালা ভুনা রাঁধবেন যেভাবে
উপকরণ
গরুর মাংস- ১ কেজি (হাড়সহ)
পেঁয়াজ মিহি কুচি- আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
তেজপাতা- ২টি
লবঙ্গ- ৩টি
এলাচ- ৪টি
দারুচিনি- ৩ টুকরা
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- ২ চা চামচ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ২ চা চামচ  
আদা- রসুন বাটা- ৪ টেবিল চামচ
জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, এলাচ গুঁড়া- ১ চা চামচ
টক দই- আধা কাপ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- আধা কাপ
সয়া সস- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- কয়েকটি (মাঝখান থেকে কেটে নেওয়া)
মাংস বাগাড়ের উপকরণ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ (বড় কুচি)
রসুন- ৪ কোয়া
শুকনা মরিচ- ৪টি
প্রস্তুত প্রণালি
বাগাড়ের উপকরণ ও কাঁচা মরিচ বাদে বাকিসব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন মাংস। ১ ঘণ্টা পর মিডিয়াম হাই হিটে মাংস রান্না করুন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ১ ঘণ্টা পর পানি দিন সেদ্ধ হওয়ার জন্য। কম আঁচে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত।  
বাগাড়ের জন্য সরিষার তেল নিন প্যানে। গরম হলে রসুন ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন বাদামি করে। মাংসের মধ্যে দিয়ে দিন মিশ্রণটি। ভালো করে মিশিয়ে নিন। কাঁচা মরিচ দিয়ে আরও ১৫ থেকে ২০ মিনিট কম আঁচে ভাজুন। রঙ কালচে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

ছবি: সেলিনা রহমান

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম