ক্লুডিও কিচেনের খাবার পাওয়া যাবে ইভ্যালির ই-ফুডে

লাইফস্টাইল ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৮:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:৫৯

ক্লাউডভিত্তিক ফুডটেক প্রতিষ্ঠান ‘ক্লুডিও কিচেনে’র খাবার এখন থেকে অর্ডার করা যাবে ইভ্যালি ফুড তথা ই-ফুডে। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা এবং বারিধারা এলাকার ভোজনরসিকেরা ই-ফুডে ক্লুডিও কিচেনের মজাদার সব খাবার অর্ডার করতে পারবেন।

ক্লুডিও কিচেনের খাবার পাওয়া যাবে ইভ্যালির ই-ফুডে
আনুষ্ঠানিকভাবে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরের মধ্যে দিয়ে ইভ্যালিতে যুক্ত হলো ক্লুডিও কিচেন লিমিটেড। রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ক্লুডিও কিচেনের প্রধান নির্বাহী ও কো-ফাউন্ডার কিশোয়ার হাশমি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় ইভ্যালির প্রধান নির্বাহী ও ফাউন্ডার মোহাম্মদ রাসেল, ফুড টেকনোলজি বিভাগের প্রধান মুশতাহিদ উল ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শাহনেওয়াজ মান্নান এবং ক্লুডিও কিচেনের অপারেশন লিড শিউলি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ক্লুডিও কিচেনের আটটি কিচেনে প্রস্তুতকৃত খাবার ই-ফুডে অর্ডার করেই হোম ডেলিভারিতে পাবেন গ্রাহকেরা। কিচেনগুলোর মধ্যে আছে হিরো বার্গার, ফ্রাই বক্স, ডো অন দ্য গো, চাওবক্স, গোরেং, দেশীয়, হোল সাম, ফাইভ স্টার ফিশ অ্যান্ড চিপস এবং সেরা পিজা। আগামীতে ইভ্যালির পক্ষ থেকে ক্লুডিও কিচেনের খাবারের উপর আকর্ষণীয় অফার থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘ক্লুডিও গুণগতমান সম্পন্ন, স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরি করে থাকে। এসব প্রিমিয়াম খাবার ইভ্যালির গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই আমাদের প্ল্যাটফর্মের সাথে ক্লুডিওর যুক্ত হওয়া। আমরা সর্বাধিক দ্রুততম সময়ে ক্লুডিও’র খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেব। একই সাথে আমাদের পক্ষ থেকে ক্লুডিওর খাবারে আকর্ষণীয় অফার থাকবে।’
এ বিষয়ে ক্লুডিও কিচেনের উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কিশোয়ার হাশমি বলেন, ‘আমরা প্রথাগত হোটেলের পরিবর্তে ক্লাউড কিচেন ধারায় ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করছি। বিশ্বে বর্তমানে ক্লাউড কিচেন ধারণাটি দারুণ জনপ্রিয়। গ্রাহকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। এখন আমরা আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণের দিকে যাচ্ছি। এমন সময় ইভ্যালির সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ইভ্যালির সাথে আমরা দীর্ঘ মেয়াদে কাজ করতে চাই যার শুরুটা আজ হলো।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম