লাউয়ের যত গুণ

লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৫:৫৪

লাউ-ডাল কিংবা লাউ-চিংড়ি খেতে পছন্দ করি আমরা কমবেশি সবাই। লাউ কেবল খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও এর কদর বেশ। জেনে নিন নিয়মিত লাউ খাওয়া কেন জরুরি সেটা।

লাউয়ের যত গুণ

  • লাউয়ের ৯৬ শতাংশই পানি। ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীরের পানির ঘাটতি মেটে।
  • লাউ রক্তের কোলেস্টেরল কমতে সাহায্য করে।
  • লাউয়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টে। এসব উপাদান হার্টের জন্য উপকারী।
  • জন্ডিস ও কিডনির সমস্যায় খেতে পারেন লাউ।
  • লাউয়ে খুব কম পরিমাণে ক্যালোরি ও প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। কাজেই ওজন কমাতে সাহায্য করে এটি।
  • ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি লাউ।
  • লাউ রয়েছে দ্রবণীয়, অদ্রবণীয় ফাইবার ও পানি। দ্রবণীয় ফাইবার খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা মোকাবিলা করে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য লাউ আদর্শ।
  • লাউ পাতার তরকারী মস্তিষ্ক ঠাণ্ডা রাখে, ইনসোমনিয়া বা ঘুমে সমস্যার সমাধান করে। লাউ দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে।
  • ইউরিন ইনফেকশনে খুব উপকারী লাউ।
  • শরীর ঠাণ্ডা রাখে লাউ। হিটস্ট্রোক প্রতিরোধে লাউয়ের বিকল্প নেই।
  • লাউ কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে আর পেট পরিষ্কার থাকার কারণে ত্বকও ভালো থাকে।

তথ্য- নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম