হলি বেরির পছন্দ বতেগ্গা ভেনেতা

জুবায়ের ইবনে কামাল
১৪ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:০৪

বতেগ্গা ভেনেতা ব্যাগকে কি কেউ হলি বেরির মতোই ভালোবাসে? ড্যানিয়েল লি’র নকশা করা মৌসুমের নতুন ব্যাগটি এখন অনেকের মতো হলিউড অভিনেতা হলি বেরিও নিজের ভালোবাসার স্থানে বসিয়ে দিয়েছেন। অক্টোবরে যেখানেই হলিকে দেখা যেত সেখানেই থাকত জেব্রা প্রিন্টের একটি ব্যাগ। সেখানে এখন শোভা পাচ্ছে বতেগ্গার নতুন চামড়ার হাতব্যাগ।

হলি বেরির পছন্দ বতেগ্গা ভেনেতা

সেদিন বৃষ্টিমুখর নিউইয়র্ক সিটিতে বেরিয়ে যাওয়ার আগেও হলি বেরি তার চামড়ার ট্রাউজার, নিউ ব্যালেন্স স্নিকারস, ক্রিম সোয়েটার এবং একটি  বতেগ্গা ভেনেতা হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়েছিলেন। রঙটা ফুটে উঠেছিলো সবার চোখেই।  

হলির নতুন পোশাকের সঙ্গে যে পাউচটি দেখা গিয়েছিল সেটি আগে থেকেই অন্য রঙের ও ডিজাইনের মডেলে বগলদাবা করেছিলেন বেরি। বতেগ্গা ভেনেতা দীর্ঘ সময়ের বেস্টসেলার।ব্যাগটি ২০১৮ সালে প্রকাশের পরে রাতারাতি সাফল্য পেয়েছিল এবং এক বছরের মধ্যেই ব্যাগটি বিশ্বের প্রথম সারির দশটি অন্যতম জনপ্রিয় অনুষঙ্গের তালিকায় প্রবেশ করেছিল।

হলি বেরির পছন্দ বতেগ্গা ভেনেতা

হলির কালেকশনে এটি সপ্তম বতেগ্গা ভেনেতা। সামনে সংখ্যাটা যে আরও বাড়বে তাতে সন্দেহ নেই।

অবশ্য হলি বেরিকে এর আগে মাইক্রো পাউচ ব্যাগের কালো-সাদা ব্যাগেও দেখা গেছে অনেকবার। কালো এবং সবুজ উভয় ক্ষেত্রেই ‘ক্যাসেট’ (Cassette) ব্যাগের সঙ্গে ছিলেন হলি। তাই ধরে নেওয়া যায় হলির বতেগ্গাপ্রীতি কদিন থাকে সেটাও গবেষণার বিষয়! 

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি