থার্টিফার্স্ট নাইট স্পেশাল রেসিপি

গ্রিলড চিকেন টিক্কা

লাইফস্টাইল ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৪
image

চিকেন টিক্কা

থার্টিফার্স্ট নাইটে বারবিকিউ থাকবে না সেটা তো হতেই পারে না! তো হয়ে যাক গরম গরম টিক্কা। জেনে নিন গ্রিলড চিকেন টিক্কার রেসিপি-

নাইটের উৎসব প্রস্তুতি নিশ্চয় এরমধ্যেই হয়ে গেছে। উৎসবে বারবিকিউ থাকবে না সেটা তো হতেই পারে না! তো হয়ে যাক গরম গরম টিক্কা। জেনে নিন গ্রিলড চিকেন টিক্কার রেসিপি-  

উপকরণ

হাড় ও চামড়া ছাড়া মুরগির বড় টুকরা
লেবুর রস- ২ টেবিল চামচ
দই- ১ কাপ
রসুন কুচি- ১ টেবিল চামচ
আদা কুচি- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- আড়াই চা চামচ
লবণ- স্বাদ মতো  
মরিচ- ১ চা চামচের একটু কম
মাখন অথবা অলিভ অয়েল- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী
মুরগি পরিষ্কার করে কিউব করে কেটে নিন। কাঁটাচামচ দিয়ে মুরগির টুকরা ভালো করে এফোঁড়-ওফোঁড় করুন। একটি পাত্রে লেবুর রস ও মুরগির টুকরা মিশিয়ে আলাদা করে রাখুন। আরেকটি পাত্রে দই, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, গোলমরিচ একসঙ্গে মেশান। মুরগির টুকরা মিশ্রণে দিয়ে মেখে রেখে দিন ২ ঘন্টা। এর বেশি রাখতে পারলে আরও ভালো। ২ ঘণ্টা পর শিকে গেঁথে কাবাব চুলায় গ্রিল করুন মুরগির টুকরা। মাখন অথবা অলিভ অয়েল ছড়িয়ে দিন মাংসের টুকরার ওপরে। একপাশ গ্রিল হয়ে গেলে একইভাবে অন্য পাশও গ্রিল করুন। পরিবেশনের আগে লেবুর রস ছড়িয়ে দিন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের