রেসিপি: শীতের সবজি দিয়ে মজাদার নাগেট

শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন সবজি দিয়ে তৈরি করা মচমচে নাগেট। যেসব শিশু সহজে সবজি খেতে চায় না, তাদের জন্য এটি হতে পারে চমৎকার নাস্তা। জেনে নিন রেসিপি।

লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৪:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৪:১৫

উপকরণ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
গাজর কুচি- আধা কাপ (সেদ্ধ করে নেওয়া)
সবুজ ক্যাপসিকাম- ১/৩ কাপ
সেদ্ধ আলু- ২টি
ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
গোলমরিচের গুঁড়া- ১/৪ চা চামচ
অরিগানো- আধা চা চামচ
ব্রকোলি- আধা কাপ (সেদ্ধ করে নেওয়া)
লবণ- স্বাদ মতো
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
চালের গুঁড়া- ১/৪ কাপ
ডিম- ১টি

প্রস্তুত প্রণালি
ডিম ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ঢেকে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টার জন্য।এতে আঠালো ভাব কমে আসবে। ফ্রিজ থেকে বের করে অর্ধেক অংশ নিয়ে অল্প তেল মিশিয়ে রোলের মতো লম্বাটে আকৃতি করে কেটে কেটে নিন। চারপাশের অংশ সমান করে নাগেটের আকৃতি দিন। এভাবে বাকি অংশ দিয়েও বানিয়ে ফেলুন। ডিম ফেটিয়ে ভালো করে ডুবিয়ে নিন ডিমে। ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভেজে তুলুন ভেজিটেবল নাগেট। পরিবেশন করুন গরম গরম।

ছবি ও রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মি     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম