স্পাইসি প্রন কারি

লাইফস্টাইল ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৩:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:০২
image

স্পাইসি প্রন কারি

প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে? আজ রাতেই রান্না করে ফেলুন মজাদার স্পাইসি প্রন কারি! স্বাদে ভিন্নতা নিয়ে আসবে ঝাল এ আইটেমটি। জেনে নিন রেসিপি-  

উপকরণ

চিংড়ি- ২০০ গ্রাম

শুকনা মরিচ- ৬/৭টি
ধনে- ২ টেবিল চামচ
নারিকেল- ১/২ কাপ
মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
ধনে গুঁড়া- ১/৪ চা চামচ
টমেটো- ৩টি
পেঁয়াজ- ৩ কাপ

ধনেপাতা- কয়েকটি
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ ও তেল- প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী
পাত্রে তেল দিয়ে চিংড়ি ভাজুন ৫ মিনিট। শুকনা মরিচ, ধনে, নারিকেল এবং পানি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। ৩টি টমেটো আলাদা করে ব্লেন্ড করুন। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়ুন। স্বাদ মতো লবণ দিন। ভাজা চিংড়ি ও মসলার মিশ্রণ দিয়ে দিন প্যানে। ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন চুলায়।  নামিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি প্রন কারি।     

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম