সুস্বাস্থ্য ধরে রাখে লেবু-পানি

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩২

আদা-জল খেয়ে শক্তি বাড়িয়ে কাজে নেমে পড়ার কথা তো শুনেছেন। লেবু-জল খেয়েও কিন্তু থাকতে পারেন চনমনে। নিয়মিত লেবুমিশ্রিত পানি পান করলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তেমনি বাড়বে হজম শক্তিও। জেনে নিন লেবু পানি পান করার উপকারিতা।

  • ১ কাপ কুসুম গরম পানিতে একটি লেবুর রস মিশিয়ে পান করুন নিয়মিত। মেদ ঝরাতে সাহায্য করবে এটি।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর কোনও জুড়ি নেই।
  • হজম শক্তি বাড়াতে লেবু-পানি পান করুন।
  • উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে লেবুতে উপস্থিত ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ভালো কাজে দেয়। এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমায়।
  • লেবুতে রয়েছে ভিটামিন-সি। এই ভিটামিন সাহায্য করে ত্বকের যত্ন নিতে। নিয়মিত লেবু-পানি পান করলে যেমন চামড়ার ভাঁজ-দাগ কমবে, তেমনি ত্বক থাকবে উজ্জ্বল।
  • শরীরে থাকা অনেক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে লেবুতে থাকা ভিটামিন সি। ফুড পয়জ়নিং কিংবা ডায়রিয়া প্রতিরোধে তাই লেবু-পানি কার্যকর।

জেনে নিন

  • খুব গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন না। কারণ, গরম পানির উচ্চ তাপমাত্রায় ভিটামিন সি-এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
  • যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু-পানি পান করবেন না।
  • অতিরিক্ত লেবু খাবেন না। বিশেষ করে কিডনির সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পান করবেন লেবু-পানি।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম