ঝটপট এনার্জি বাড়াবে ৭ খাবার

লাইফস্টাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩:১৫
imagedocument

ক্লান্তি জেঁকে বসেছে? মন বসছে না কাজে? ঝটপট এনার্জি বাড়াতে খেতে পারেন এমন কিছু খাবার যেগুলো শরীরে তাৎক্ষণিক শক্তি প্রদান করতে সক্ষম।


ঝটপট এনার্জি বাড়াবে ৭ খাবার

ডাবের পানি
ডাবের পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি তাৎক্ষণিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে। শরীর থেকে সমস্ত ক্ষতিকারক বর্জ্যও বের করে দেয়। এতে খনিজ উপাদান রয়েছে, যা শরীরে পানির ভারসাম্যতা বজায় রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কলা
এনার্জির চমৎকার উৎস কলা। এটি পটাসিয়াম, ফাইবার, ভিটামিন বি৬ সমৃদ্ধ, যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে। তাছাড়া ফাইবারসমৃদ্ধ কলা হজমের সমস্যা দূর করে এবং মেটাবলিজম ত্বরান্বিত করে।

ডিম
ক্লান্ত বোধ করলে প্রোটিন সমৃদ্ধ ডিম খেতে পারেন। ডিমে থাকা অ্যামিনো অ্যাসিড শরীরের শক্তি উৎপাদনকে উদ্দীপিত করতে সহায়তা করে।

বাদাম
ক্লান্তি দূর করতে চিবিয়ে খেতে পারেন বাদাম। পুষ্টির পাওয়ার হাউজ বলা হয় বাদামকে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাট রয়েছে। উচ্চ পরিমাণে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি বাড়ায়। এতে থাকা ম্যাংগানিজ এবং ভিটামিন-বি ক্লান্তি দূর করতে সাহায্য করে।

কফি
ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। তাই ক্লান্তি দূর করে এনার্জি ফিরে পেতে এক মগ গরম কফি তুলনাহীন।

দই
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ দই খেলে বাড়বে এনার্জি। এছাড়াও দই হজম ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে।

চকলেট
চকলেটে থাকা চিনি এবং ক্যাফেইন কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি শক্তি বর্ধক হিসেবে কাজ করে। তাই কাজের ক্লান্তি দূর করতে এক টুকরো চকলেট মুখে পুরে নিন ঝটপট।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম