ঝটপট ডিম চচ্চড়ি

লাইফস্টাইল ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:৩৫
imagedocument

বাসায় মাছ-মাংস নেই? ভাবছেন কী রান্না করবেন? ডিমের মজাদার এই আইটেমটি রান্না করে ফেলতে পারেন ঝটপট। গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ এই তরকারিটি। জেনে নিন রেসিপি।  

ঝটপট ডিম চচ্চড়ি

উপকরণ
ডিম- ৪টি
পেঁয়াজ কুচি- আধা কাপ
তেল- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া পাতা কুচি- ১ চা চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
টমেটো- ১টি
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ- ৪টি
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি
তেল গরম করে খানিকটা পেঁয়াজ কুচি ও সামান্য লবণ ও মরিচ গুঁড়া দিয়ে নেড়ে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ডিম দিয়ে নেড়ে ভেঙে নিন। নেড়েচেড়ে ডিম নরম থাকতে থাকতে নামিয়ে নিন। একই প্যানে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা-রসুন বাটা ও সামান্য পানি দিয়ে নাড়ুন। ভাজা জিরার গুঁড়া বাদে বাকিসব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। টমেটো ছোট টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে ভাজা জিরার গুঁড়া ও ভেজে রাখা ডিম দিয়ে নেড়ে মিশিয়ে নিন। ১৫০ মিলি পানি ও কাঁচা মরিচ ফালি দিয়ে প্যান ঢেকে দিন ৫ মিনিটের জন্য। নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম রান্না।

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম