অমলেট বানিয়ে ফেলুন এভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:৪০
imagedocument

সকালের নাস্তায় অমলেট না হলে কি চলে? কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে তো সবসময়ই করছেন অমলেট। স্বাদে পরিবর্তন আনতে এবার একটু ভিন্নভাবে বানিয়ে ফেলতে পারেন এটি।

অমলেট বানিয়ে ফেলুন এভাবে

উপকরণ
ডিম- ৩টি
পেঁয়াজ কুচি- পরিমাণ মতো
লবণ- স্বাদ মতো
তেল- ১ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
মোজারেলা চিজ- ২ টেবিল চামচ
পাতলা স্লাইস করে কাটা মাশরুম- ৬-৭টি
মাখন- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- সামান্য
কাঁচা মরিচ কুচি- স্বাদ মতো  

প্রণালি
মাশরুম এবং ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কেটে নিন। মাঝারি আঁচে প্যান বসিয়ে তেল গরম করুন। প্যানে মাশরুম, আধা টেবিল চামচ মাখন, লবণ এবং গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। কয়েক মিনিট পর নামিয়ে একপাশে রেখে দিন।

একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ এবং গোলমরিচ ভালোভাবে মেশান। মাঝারি আঁচে প্যান বসিয়ে বাকি মাখন দিন। মাখন গলে গেলে প্যানটি এক-দুইবার ঘুরিয়ে দিন, যাতে চারিদিকে মাখনটি সমানভাবে ছড়িয়ে যায়। এবার ডিমের মিশ্রণটি ঢেলে প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিন। ডিম একটু সেট হলে, তাতে চিজ গ্রেট করে দিন এবং মাশরুমও দিয়ে দিন। প্যানের ধারগুলোতে অল্প অল্প তেল ঢেলে দিন এবং ডিমের নীচের দিকটা ভাজা হয়ে গেলে, অমলেটটি অর্ধেক ভাঁজ করে দিন। হয়ে গেলে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের