ভাষা নিয়ে শিল্পী আসমা সুলতানা মিতার ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯
video

ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তিতে ‘শব্দের ডানায় বোধের উত্তোলন’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী আসমা সুলতানা মিতার একক শিল্প প্রদর্শনী। ধানমন্ডি ১৬ নং রোডে (পুরাতন ২৭) এডওয়ার্ড কেনেডি মিডিয়া সেন্টারে (ইএমকে) শনিবার (৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।।

ভাষা নিয়ে শিল্পী আসমা সুলতানা মিতার ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী

বাংলা বর্ণমালা ও বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে শিল্পী আসমা মিতা তার শিল্পকর্মগুলো শুরু করেন ২০১৮ সাল থেকে। স্থাপনাসহ বিভিন্ন মাধ্যমে করা কাজগুলো বিভিন্ন পরিসরে উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতে।

ভাষা নিয়ে শিল্পী আসমা সুলতানা মিতার ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী

শিল্পী আসমা সুলতানা মিতা বলেন, ‘আমাদের বাংলা ভাষাটা এত সুন্দর, বর্ণমালাগুলো দৃষ্টিনন্দন। ভাষা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। বাংলা ভাষার লেখক, কবি বা দার্শনিক যেমন জীবনান্দদাশ, লালন, নজরুল, রবীন্দ্রনাথ, ড. মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখের প্রভাব আছে আমার ওপর।

 শিল্পী আসমা সুলতানা মিতা

এদের লেখা পড়ে ও শিখে আমার বেড়ে ওঠা। সেটিই আমি প্রকাশ করার চেষ্টা করেছি নিজের চুল দিয়ে অ, আ, ক, খ, বর্ণমালাগুলো তৈরি করে। আমার ডিএনএ আর আমার ভাষা- দুটোই আমার আত্মপরিচয় প্রকাশ করে। প্রদর্শনীতে সেটিই প্রকাশ করেছি খুব সরলভাবে।’

ভাষা নিয়ে শিল্পী আসমা সুলতানা মিতার ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী

শিল্পী আসমা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে  অংকণ ও চিত্রায়ন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের পর লন্ডন ও টরেনটো শহরে চারুকলা ও শিল্পকলার ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছেন। স্বাধীন শিল্পী হিসেবে তিনি কানাডা, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশে কিছু একক ও বেশ কিছু যৌথ শিল্প প্রদর্শনীতে অংশ নেন। বর্তমানে এ শিল্পী  কানাডায় বসবাস করে দৃশ্যশিল্পের চর্চা করছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম