নারীর সম্মানহানি হয় এমন কথা বলছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক
০৮ মার্চ ২০২২, ১১:০৯আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:২৬

যুগের পর যুগ শুনে শুনে আমাদের মস্তিষ্কে এমন কিছু কথা গেঁথে গেছে, যে কথাগুলো একজন নারীর জন্য ভীষণ অসম্মানের। অথচ মনের অজান্তে কিংবা কৌতুক করে এসব কথা আমরা প্রায়ই হয়তো বলে ফেলি। নারীকে দুর্বল এবং পুরুষকে সবল প্রমাণ করার জন্য বহু বছর ধরে চলতে থাকা এসব ‘স্বাভাবিক’ কথার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করতে পারেন এই নারী দিবসে। লিঙ্গবৈষম্য দূর করতে আপনার খানিকটা সচেতনতা কিন্তু প্রভাবিত করবে আপনার আশপাশের আরও মানুষকে। এই নারী দিবসে প্রতিজ্ঞা করতে পারেন এসব কথা আর না বলার জন্য। কথাগুলো কী কী?

নারীর সম্মানহানি হয় এমন কথা বলছেন না তো?

তুমি ‘মেয়েলি’
পুরুষকে উপহাস করতে এই ধরনের কথা প্রচলিত আমাদের সমাজে। নারীকে কোমল হৃদয়ের ও আবেগসর্বস্ব মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় পুরুষতান্ত্রিক সমাজ।

মেয়েদের মতো চুড়ি পরে বসে থাকো 
পুরুষকে তিরস্কার করতে গিয়ে এ ধরনের আপত্তিকর কথা বলে ফেলেন অনেকেই। এমনকি অনেক নারীও এ ধরনের কথা বলে পুরুষকে অপমান করতে চান। অথচ এই কথা বরং একজন নারীরই সম্মানহানি করে।

মেয়েদের মতো কাঁদার অভ্যাস কেন?  
কান্না সবসময়ই কষ্টদায়ক। যে কেউই কাঁদতে পারে। মেয়েদের মতো কাঁদার অভ্যাস বলে কিছু নেই। অথচ আমাদের সমাজে এ ধরনের কথা বেশ প্রচলিত।

ছেলেদের কাঁদতে নেই
যেকোনো মানুষই দুঃখ, কষ্ট কিংবা অভিমানে কাঁদতে পারে। এখানে নারী হলে কাঁদা যাবে, পুরুষ হলে কাঁদা যাবে না- এমন কোনও বিষয় নেই।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম