গাছের যত্নে যেসব উপায়ে ব্যবহার করবেন হলুদের গুঁড়া

জীবনযাপন ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৪:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:০১

বাগান করার শখ থাকলে নানা ধরনের বিড়ম্বনাও পোহাতে হয়। কখনও পোকার অত্যাচারে গাছের শিকড় নষ্ট হয়ে যায়, আবার কখনও আঘাত লেগে ভেঙে যায় শখের গাছের ডাল। কীটনাশক বা ক্ষতিকর রাসায়নিক ওষুধের বদলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন নানা ধরনের সমস্যা সমাধানে।

 

হলুদের গুঁড়া মিশিয়ে স্প্রে তৈরি করুন

 

  1. পিঁপড়ার আনাগোনা রুখতে টবের চারপাশে হলুদের গুঁড়া ছিটিয়ে দিন। মাটির উপরও কয়েক চিমটি হলুদের গুঁড়া দিয়ে রাখতে পারেন। এতে মাটিতে পিঁপড়া আক্রমণ করবে না।
  2. গাছের মাটি তৈরির সময় ১ গ্যালন মাটিতে ১ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিন। মাটিতে পোকামাকড় হবে না।
  3. টবের মাটিতে পোকা আক্রমণ করে ফেললে ১ লিটার পানিতে ১ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ছিটিয়ে দিন। দূর হবে পোকা।
  4. অনেক সময় গাছ ছাঁটতে গিয়ে বাকল উঠে যায় গাছের। হলুদের গুঁড়ার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে উঠে যাওয়া বাকলের উপর লাগান। এরপর জায়গাটি প্লাস্টিক দিয়ে মুড়ে দিন।
  5. গোলাপ গাছের ডাল কালচে হয়ে যায় অনেক সময়। এই সমস্যা দেখা দিলে আক্রান্ত কালচে অংশ কেটে হলুদের পেস্ট লাগিয়ে দিন।
  6. গাছের কাটিং মাটিতে পুঁতে দেওয়ার আগে খানিকটা হলুদের গুঁড়া লাগিয়ে নিন। রুটিং হরমোনের কাজ করবে এটি।
  7. গাছের পাতায় ছত্রাকজনিত সাদা দাগ পড়লে ২ লিটার পানিতে ২ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে স্প্রে করে দিন।      
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান