বিশ্বরঙ এবং যমুনা ফিউচার পার্কের আয়োজনে সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি’ প্রতিযোগিতা। একইসঙ্গে দ্বিতীয়বারের মতো আয়োজিত হবে ‘শারদ সাজে বিশ্বরঙের দাদা।’
আগামী ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে রিয়েলিটি শোটির অডিশন রাউন্ড অনুষ্ঠিত হবে। বিচারক হিসেবে থাকবেন বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, অভিনয়শিল্পী ও মডেল মৌসুমি মৌ, সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়াসহ আরও অনেকে।








