পোশাকে পূজার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৪ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৪

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস রঙিন সব পোশাকের পসরা সাজিয়েছে। এখনও পূজার কেনাকাটা না হয়ে থাকলে ঢুঁ মারতে পারেন বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে।

আড়ং

আড়ং
পূজা কালেকশন নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। মসলিন, সিল্ক, সুতির মতো ম্যাটেরিয়ালের প্রাধান্য থাকছে আয়োজনে আড়ং এর সিগনেচার সেলাই এবং নিপুণ হাতের কাজের পাশাপাশি রয়েছে উজ্জ্বল রঙের প্যালেট।

কামিজে রয়েছে ১৯ শতকের ইউরোপীয় টেক্সটাইল এবং বয়ন কৌশল থেকে অনুপ্রাণিত সব নকশা। সেই সাথে রয়েছে মরক্কোর সূচিকর্ম ডিজাইন। পূজার নতুন শাড়ি কালেকশনে রয়েছে ব্রাশ স্ট্রোক, ডিটসি ফ্লরাল, আর্ট নভু ফ্যাশন, বেজ অন বেজ, টেপা ও রেগেঞ্চি থিম। পাঞ্জাবি কালেকশনে রয়েছে টেইলারিং প্যাটার্ন।

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ
‘পূজার ফুল’ থিমে শারদ কালেকশন এনেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। পূজার ব্যবহৃত জবা, পদ্ম, নীলকন্ঠ, শিউলীসহ নানান ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে পোশাকের নকশা।   
স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, এন্ডি সিল্ক, সেমি পিওর, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, নীল, লাইট ব্রাউন, মেজেন্টা, মেরুন, অফ হোয়াইট।

সারা

সারা
পূজা উপলক্ষে নতুন আয়োজনের পসরা সাজিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা।’ পোশাকে থাকছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ট্রেন্ডি ডিজাইনের মিশেল। সারা’র পূজার কালেকশনে থিম হচ্ছে আল্পনা। ডিজাইনে পোশাকের প্যাটার্ন, রঙ ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারের থিম।

লা রিভ

লা রিভ
বাঙালির চিরায়ত ডিজাইন আর রঙগুলোর সমন্বয়ে শারদীয় প্রকৃতি থেকে বাছাই করা মোটিফ, রঙ এবং এই ঋতুর জনপ্রিয় নকশাগুলো দিয়ে সাজানো হয়েছে শারদীয় দুর্গাপূজার বিশেষ সংগ্রহ।

প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, ধুসর, নীল, মেরুন, হলুদ, বেইজ, পিচ ও গোল্ডেন রংয়ের প্যালেট। পূজার জন্য যোগ হয়েছে ফ্রক স্টাইল ও লং প্যাটার্ন টিউনিক, গাউন, আঙরাখা প্যাটার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-কামিজ সেট, শারারা স্যুট, কটন, হাফসিল্ক ও এক্সক্লুসিভ মসলিন শাড়ি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী