মাংস ভুনার রেসিপি

জীবনযাপন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩

সহজ উপায়ে মাংস ভুনা রান্না করতে পারেন রেসিপিটি অনুসরণ করে। মজার এই আইটেমটি গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ।

মাংস ভুনার রেসিপি  

দেড় কেজি গরু অথবা খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার ২ টুকরো দারুচিনি, ৪টি এলাচ, ৪টি লবঙ্গ, ৭টি গোলমরিচ, ২টি তেজপাতা, দেড় টেবিল চামচ লবণ, আধা কাপ টক দই, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া ও ২ চা চামচ সরিষার তেল দিয়ে মাংস মেখে রেখে দিন ৩০ মিনিট।

প্যানে ১/৪ কাপ তেল গরম করে ৩টি শুকনা মরিচ নেড়েচেড়ে ভেজে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। পেঁয়াজে বাদামি রঙ ধরে গেলে মসলামাখা মাংস দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট নাড়ুন। দেড় কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন প্যান। লো মিডিয়াম আঁচে রান্না করুন ২৫ মিনিট। মাঝে মাঝে নেড়ে দেবেন। মাংস সেদ্ধ না হলে আরও কিছুটা গরম পানি দিতে হবে। ঝোল কমে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

ছবি: বাংলার রান্নাঘর  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট