পূজা স্পেশাল মিহি দানার লাড্ডু

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ১৬:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:৫৫

পূজায় নানা ধরনের মিষ্টির আয়োজন করা হয়। বাড়িয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মিহি দানার লাড্ডু কিংবা মতিচুরের লাড্ডু। জেনে নিন কীভাবে বানাবেন।

পূজা স্পেশাল মিহি দানার লাড্ডু

এক কাপ বেসন চালুনি দিয়ে চেলে নিন। অল্প অল্প করে পানি মেশান বেসনের সঙ্গে। সামান্য কমলা ফুড কালার পানিতে মিশিয়ে দিয়ে দিন। ২ টেবিল চামচ তেল মেশান। ব্যাটার ঘন হবে না, খানিকটা তরল হবে। ১৫ মিনিট ঢেকে রাখুন ব্যাটার।

কড়াইয়ে তেল গরম করুন। একটি অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স এক ইঞ্চি পর পর ছিদ্র করে নিন। তেলের কড়াইয়ের উপর বক্সটি ধরে উপরে ব্যাটার ঢেলে দিন। নিচের ছিদ্র দিয়ে পড়তে থাকবে ব্যাটার। উচ্চতাপে ৩০ সেকেন্ড ভেজে উঠিয়ে টিস্যুর উপর রাখুন যেন বাড়তি তেল ঝরে যায়।

চিনির সিরা বানানোর জন্য আধা কাপ পানি, পরিমাণ মতো চিনি ও দুটো এলাচ চুলায় বসিয়ে দিন। চিনি গলে গেলে মচমচে করে ভাজা মিহি দানা দিয়ে নেড়ে ঢেকে দিন। ৭ থেকে ৮ মিনিটের মধ্যে রসটুকু পুরোপুরি টেনে নেবে মিহি দানা। নামিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর লাড্ডু বানিয়ে পরিবেশন করুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি