ঢাকা রিজেন্সিতে বড়দিন ও নতুন বছরের আয়োজন

জীবনযাপন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রঙিন বাতি, সান্তা ক্লস, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ভেতর ও বাইরে। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস পার্টি ‘কিডস কার্নিভ্যাল অন দ্য স্কাইলাইন’ আয়োজন থাকছে।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।

রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে ক্রিসমাস কিডস পার্টি চলবে ২৫ ডিসেম্বর, এই আয়োজন চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শিশু-কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন শিল্পীরা ও মজারসবম্যাজিক। এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। আয়োজনে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।

ঢাকা রিজেন্সিতে বড়দিন ও নতুন বছরের আয়োজন

ঢাকা রিজেন্সির ডিসেম্বরের এই আনন্দ উদযাপন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের