বাসন মাজতে গিয়ে দেখলেন সাবান শেষ, কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

এঁটো থালাবাসন ধুতে সিঙ্কে গিয়ে যারপরনাই হতাশ হতে হলো। বাসান মাজার সাবান ফুরিয়ে গেছে, ঘরে নেই এক্সট্রা কোনও সাবানও। কী করবেন এমন পরিস্থিতিতে? ঘরোয়া উপায়েই হাতের কাছাকাছি থাকা কিছু উপকরণের সাহায্যে মুশকিল আসান হতে পারে। জেনে নিন কী করবেন। 

  • হালকা গরম পানিতে প্রথমে বাসন ধুয়ে নিন। এবার সব বাসনের উপর অল্প বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। শেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • এক কাপ গরম পানিতে দুই টেবিল চামচ লবণ এবং একটি পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দিয়ে বাসন ঘষে ঘষে মেজে ধুয়ে নিন।
  • এক কাপ পানিতে চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ব্যবহার করে সবকটি বাসন স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
  • চালের পানি দিয়ে পরিষ্কার করতে পারেন বাসন। চালের পানিতে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এগুলো বাসনের তেল-মসলা দূর করতে সাহায্য করে। ৩০ মিনিট চালের পানিতে সবকটি বাসন ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • তিন টেবিল চামচ বেকিং সোডা ও প্রয়োজন মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে নিয়ে বাসন ভালো করে মেজে ফেলুন। বাসন হবে ঝকঝকে।

তথ্য: হিন্দুস্তান টাইমস 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম