রান্নার কাজে কখনও প্রয়োজন হয় সেদ্ধ আলুর, কখনও আবার লাগে বাটা মসলা। এগুলো যদি ঝটপট পাওয়া যায় হাতের কাছে, তবে রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। রান্নার প্রস্তুতিতে কাজে লাগাতে পারেন মাইক্রোওয়েভ ওভেন। জেনে নিন টিপস।
- আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। কাঁটাচামচ দিয়ে কিছু ছিদ্র করে নিন আলুতে। ২ মিনিট ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করুন। এরপর আলুগুলো উল্টে দিয়ে আরও ২ মিনিট ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিন। সেদ্ধ হয়ে যাবে আলু।
- লেবু থেকে দ্রুত ও সহজে রস বের করতে চাইলে ১৫ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিন।
- রসুনের পেস্ট বানিয়ে ফেলতে পারেন মাইক্রোওয়েভ ব্যবহার করে। এজন্য রসুনের উপরের অংশ এমনভাবে কাটুন যেন ভেতরের কোয়াগুলো কিছুটা দেখা যায়। চারপাশের বাড়তি খোসা ফেলে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেখে একটি ছোট বাটিতে রাখুন। বাটিতে ২ টেবিল চামচ পানি দিয়ে ঢেকে মাইক্রোওয়েভে দিয়ে দিন ৮ মিনিটের জন্য। বের করে ঠান্ডা করে কাঁটাচামচ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন।
- পেঁয়াজ কাটার আগে ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিন। চোখে পানি আসবে না।
- ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করতে মনে নেই? প্রি হিট মাইক্রোওয়েভে কিছুখকন রেখে বের করুন। বরফ গলে যাবে সহজে।
- বেকিংয়ের রেসিপির জন্য সারারাত শুকনো ফল ভিজিয়ে রাখতে মনে নেই? মুখবন্ধ বাটিতে ২ মিনিট উচ্চতাপে ঘুরিয়ে নিন মাইক্রোওয়েভে। আরও ৫ মিনিট অপেক্ষা করে তারপর বের করুন।









