গরমে ত্বক ঠান্ডা রাখবে ৫ কুলিং প্যাক

জীবনযাপন ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১০:৩০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১০:৩০

প্রচণ্ড গরমে ত্বকে এক ধরনের জ্বালা ভাব হয়। এছাড়া রোদের তাপে পুড়ে যাওয়ার কারণেও ত্বকে হতে পারে জ্বলুনি। গরম থেকেই ত্বকে র‍্যাশ দেখা দেওয়া বা লালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। গ্রীষ্মের তাপেও ত্বক ঠান্ডা করতে চাইলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপরে। এমন কিছু উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন, যেগুলো ত্বকে এনে দেবে এক ধরনের ঠান্ডা অনুভূতি। 

১। শসা ও টক দই
টক দই এবং শশার রস ট্যান বা ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য খুবই কার্যকরী। প্রতিদিন গোসলের আগে এই দুই উপাদানের মিশ্রণ মুখের ত্বক ও গলার অংশে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে তারপর ভালো করে ধুয়ে নিন। ত্বক থাকবে সজীব। 

২। অ্যালোভেরা জেল ও শসা
শশা ছোট টুকরো করে কেটে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন শশার রস। এর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল।  রোদ থেকে বাড়িতে ফিরে এই মিশ্রণ লাগান ত্বকে। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

৩। গ্রিন টি ও মধু 
ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে গ্রিন টি ও মধু। একইসঙ্গে কালচে দাগ দূর করে ত্বকের। মধুর সঙ্গে গ্রিন টি লিকার মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে নিন।

৪। গোলাপজল এবং চন্দন
গোলাপজল ক্লিনজার হিসেবে চমৎকার কাজ করে। ত্বক মোলায়েম এবং আর্দ্র রাখে এটি। গোলাপজলের সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

৫। মুলতানি মাটি, দুধ, গোলাপজল ও পুদিনা 
১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ দুধ, প্রয়োজন মতো গোলাপজল ও কয়েকটি পুদিনা পাতা থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা