রেসিপি: কাঁচা আমের কুচি আচার

জীবনযাপন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৫:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৫:৩১

বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। সময় এখন মজার সব আচার তৈরির। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন কাঁচা আমের কুচি আচার। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: কাঁচা আমের কুচি আচার

কাঁচা আম ছোট টুকরা করে কেটে নিন। ৪ কাপ আমের কুচি মেখে নিন ১ টেবিল চামচ লবণ দিয়ে। ৬ ঘণ্টার জন্য ঢেকে রাখুন।  

একটি স্পেশাল মসলা বানিয়ে নিন। এজন্য ৩ টেবিল চামচ পাঁচফোড়ন, ৪ টেবিল চামচ সরিষা, ৮ কোয়া রসুন, ২ ইঞ্চি আদা, ১/৩ কাপ ভিনেগার একসঙ্গে ব্লেন্ড করে নিন। কোনও ধরনের পানি ব্যবহার করবেন না।

আমের টুকরাগুলো একটি পাতলা সুতি কাপড়ের সাহায্যে পানি ঝরিয়ে নিন। একটি পরিষ্কার ও শুকনা বাটিতে নিয়ে নিন সেগুলো। আধা কাপ সরিষার তেল, কাঁচা মরিচের টুকরা, ৩টি আস্ত বোম্বাই মরিচ, ব্লেন্ড করে রাখা মসলা ও আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মেখে নিন আম। আধা কাপ চিনি দিয়ে আবার মেখে নিন। আধা ঘণ্টার জন্য ঢেকে রাখুন।

আধা ঘণ্টা পর মুখবন্ধ কাচের বয়ামে ঢেলে নিন পাত্রের আচার। ৭ দিন পর তারপর খাবেন।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম