তালশাঁস দিয়ে ৩ পানীয়

জীবনযাপন ডেস্ক
২৬ মে ২০২৩, ২১:১৫আপডেট : ২৬ মে ২০২৩, ২১:১৭

প্রচণ্ড গরমের এই সময়ে কচি তালশাঁসের পানীয় যেমন প্রাণ জুড়াবে, তেমনি সাহায্য করবে সুস্থ থাকতেও। অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদান মেলে তালের শাঁসে। এছাড়া এর বেশির ভাগ অংশই জলীয়। ফলে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে সহায়তা করে তালশাঁস। জেনে নিন তালশাঁস দিয়ে ৩ পানীয় তৈরির রেসিপি।

তালশাঁস দিয়ে ৩ পানীয়

১। তালশাঁসের শরবত

কচি তালশাঁস কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কুচি কুচি করে কেটে নিন। এবার কয়েকটা লিচুও খোসা ছাড়িয়ে কুচি করে নিন। তালশাঁস ও লিচু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। ডাবের পানির সঙ্গে লিচু ও তালশাঁসের পেস্ট মিশিয়ে নিন। লেবুর রস ও বরফের কুচি মিশিয়ে পরিবেশন করুন।

২। তালশাঁসের লাচ্ছি

১টি কচি তালশাঁস কুচি কুচি করে কেটে নিন। ১০০ গ্রাম দই ও ২ কাপ ঘন দুধের সঙ্গে তালশাঁসের কুচিগুলো পেস্ট করে নিন। স্বাদ মতো চিনি ও বরফের কুচি মিশিয়ে পরিবেশন করুন।

৩। তালশাঁসের মিল্কশেক

কয়েকটা কচি তালশাঁস পানিতে ডুবিয়ে রেখে কুচি করে নিন। দুধের সঙ্গে মিক্সিতে তালশাঁস ভালো করে ব্লেন্ড করে নিন। অল্প চিনি ও বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম