কাঁচা মরিচ তাজা রাখার কিছু টিপস

জীবনযাপন ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১১:০৫আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:০৫

রান্না হোক কিংবা সালাদ, কাঁচা মরিচের প্রয়োজন অস্বীকার করার উপায় নেই। কিন্তু কাঁচা মরিচ কিনে ঘরে রাখলে খুব দ্রুত পচে যায় কিংবা শুকিয়ে যায়। এমনকি ফ্রিজে রাখলেও শুকিয়ে যায় কাঁচা মরিচ। কীভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে কাঁচা মরিচ? জেনে নিন টিপস।   

বয়াম, বাটি বা ব্যাগের ভেতরে কিচেন টাওয়েলে মুড়ে মরিচ রাখুন ফ্রিজে। ছবি- সংগৃহীত

  • বাজার থেকে আনার পর ধুয়ে শুকিয়ে নিন মরিচ। জিপলক ব্যাগে ঢুকিয়ে ভালো করে আটকে দিন যেন ভেতরে বাতাস ঢুকতে না পারে। ফ্রিজে রেখে দিন ব্যাগটি।
  • মুখবন্ধ বাটিতেও রাখতে পারেন কাঁচা মরিচ। মরিচ রাখার আগে পাত্রের নিচে শুকনা ও পরিষ্কার কাপড় বিছিয়ে দেবেন। বাটি ঢুকিয়ে রাখুন ফ্রিজে।
  • অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে কাঁচা মরিচ রাখতে পারেন ফ্রিজে। এতে অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। 
  • মরিচ কখনও বোঁটাসহ রাখবেন না ফ্রিজে। বোঁটা ছিঁড়ে রাখলে দ্রুত পচবে না মরিচ।
  • বয়াম, বাটি বা ব্যাগের ভেতরে কিচেন টাওয়েলে মুড়ে মরিচ রাখুন ফ্রিজে। ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকবে।
  • পলিথিন ব্যাগে রাখবেন না মরিচ। ফ্রিজে রাখার আগে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া মরিচ সরিয়ে ফেলবেন।
/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি