শিশুর জন্য আপেল কেক

জীবনযাপন ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৯:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৩৬

শিশু ফল খেতে চাইছে না? আপেল দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক। শিশু খাবে পছন্দ করে। জেনে নিন রেসিপি।

আপেল কেক, ছবি সংগৃহীত

আপেলের পাশাপাশি ময়দা, চিনি, তেল, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, দারুচিনির গুঁড়া এবং ভিনেগার লাগবে কেক তৈরির জন্য। প্রথমেই আপেলের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এবার ননস্টিক প্যান কম আঁচে বসিয়ে গ্রেট করে নেওয়া আপেল দিয়ে দিন। পরিমাণ মতো চিনি দিয়ে নাড়ুন। আপেলের পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।

একটি বড় বাটিতে ময়দা, বেকিং সোডা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন। ডিম ফেটিয়ে আপেলের মিশ্রণ, চিনি, দারুচিনির গুঁড়া ও কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দিন। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করুন।

মাইক্রোসেফ বাটিতে তেল মেখে অল্প আটা ছড়িয়ে ব‍্যাটার ঢেলে একটু ট‍্যাপ করে নিন। এরপর মাইক্রোওভেন ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট কনভেকশন মোডে প্রিহিট করুন কেকটি। সময় লাগবে ৩০-৩৫ মিনিট। বের করে পরিবেশন করুন স্লাইস করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের