সাদা কাপে চা-কফির লালচে দাগ বসে গেছে?

জীবনযাপন ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৪:৩৫ আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৪:৩৫

নিয়মিত ব্যবহারের কারণে সাদা কাপ কিংবা মগে চা-কফির দাগ বসে যায়। এ ধরনের দাগ একবার স্থায়ী হয়ে গেলে সহজে উঠতে চায় না। দাগযুক্ত কাপ অতিথিদের সামনে দেওয়া যায় না, আবার নিজেরা ব্যবহার করতেও বেশ অস্বস্তিবোধ হয়। এই ধরনের দাগ দূর করার কিছু কার্যকরী টিপস জেনে নিন। 

  • কাপে দাগ যেন বসে না যায় সেজন্য শুরু থেকেই সচেত্ন থাকার বিকল্প নেই। চা-কফির কাপ ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। পানিতে বাসন মাজার তরল সাবানও মেশাবেন। এভাবে কাপ ভিজিয়ে রেখে পরিষ্কার করলে দাগ পড়বে না। 
  • কাপ বা মগে লালচে দাগ পড়ে গেলে পরিষ্কার করতে ভিনেগারের সাহায্য নিন। পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভিনেগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো পরিষ্কার করে নিন। 
  • বাসন পরিষ্কার করার তরল সাবানে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চায়ের কাপে লাগিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। এরপর স্পঞ্জ দিয়ে ঘষে নিন। চা-কফি জেদি দাগ কাপ থেকে উঠে যাবে।
  • লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। দাগযুক্ত কাপে মিশ্রণটি মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।  এরপর ঘষে ধুয়ে ফেলুন।
  • কাপ থেকে চা-কফির দাগ তুলতে হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কাপ পরিষ্কার করে নিন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ