তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

জীবনযাপন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬

যাদের ত্বক তৈলাক্ত, তাদের বিড়ম্বনাও যেন একটু বেশি। তেলতেলে ত্বকে খুব সহজে ধুলাবালি আটকে যায়। আবার এ ধরনের ত্বকে ব্রণের প্রকোপও বেশি দেখা যায়। ময়লা জমে লোমকূপ আটকে ব্ল্যাকহেডস ও ব্রণ দেখা দিতে পারে তৈলাক্ত ত্বকে। ঘরোয়া যত্নে কমাতে পারেন ত্বকের তৈলাক্ত ভাব। 

তৈলাক্ত ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ওটমিল ও শসা। ছবি- সংগৃহীত

  • লেবুর রস ও বেকিং সোডার ফেস প্যাক ব্যবহার করে এক্সফোলিয়েট করতে পারেন ত্বক। অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখবে এই দুই উপাদান। পাশাপাশি মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করবে।
  • হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে একদিন ফেসপ্যাকটি মুখ ও গলার ত্বকে লাগান। দূর হবে অতিরিক্ত তেল।
  • শসার অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। বন্ধ হওয়া লোমকূপ থেকে মুক্তি দেয় এটি। ফলে ত্বকে অতিরিক্ত তেল জমতে পারে না। শসা পেস্ট করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। তৈলাক্ত ভাব কমে যাবে।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ ওটমিল গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে চক্রাকারে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।
  • কাঁচা দুধ ত্বকের তৈলাক্ত ভাব কমায়। পাশাপাশি উজ্জ্বল ও কোমল করে ত্বক। দুধে তুলা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল করে পাকা পেঁপে। পেঁপের টুকরা চটকে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কমে যাবে ত্বকের তেলতেলে ভাব।
  • ঠান্ডা ভিনেগার তৈলাক্ত ত্বকের জন্য খুবই কার্যকর। পানি ও ভিনেগারের মিশ্রণ ঠান্ডা করে তুলার সাহায্যে ত্বকে লাগান। বরফ তৈরি করেও ত্বকে ঘষতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে
নিয়মিত ফেসিয়াল কী সত্যিই ত্বকের জন্য উপকারী
সর্বশেষ খবর
বেপরোয়া ড্রাইভিং রেকর্ডিংয়ের ধুম পড়েছে কেন
বেপরোয়া ড্রাইভিং রেকর্ডিংয়ের ধুম পড়েছে কেন
স্পেনে ঢুকে পড়া ৬০ হাজার মানুষ নিয়ে কঠিন সংকটে ইউরোপের দেশগুলো
স্পেনে ঢুকে পড়া ৬০ হাজার মানুষ নিয়ে কঠিন সংকটে ইউরোপের দেশগুলো
দেশের ভেতরেই প্রকৃতি ও বিনোদনের অনন্য ঠিকানা ফয়েস লেক
দেশের ভেতরেই প্রকৃতি ও বিনোদনের অনন্য ঠিকানা ফয়েস লেক
নিরাপত্তা পরীক্ষার গণ্ডি পেড়িয়ে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো ক্লড এআই
নিরাপত্তা পরীক্ষার গণ্ডি পেড়িয়ে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো ক্লড এআই
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত