সহজ রেসিপিতে সুস্বাদু ইলিশ খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২২:২১

ইলিশ মাছের দুর্দান্ত স্বাদ অটুট রেখেই চমৎকার স্বাদের খিচুড়ি রান্না করতে চাইলে মসলা ব্যবহার করতে হবে বুঝেশুনে। ইলিশ খিচুড়ি রান্না করার সহজ রেসিপি জেনে নিন।

মজাদার ইলিশ খিচুড়ি। ছবি- ফারজানা'স রেসিপি

স্পেশাল মসলা তৈরির জন্য ১/৪ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ হলুদ সরিষা, ১ চা চামচ রাই সরিষা ও স্বাদ মতো লবণ ও কাঁচা মরিচ অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। মসলা একটি পাত্রে ঢেলে এর সঙ্গে মেশান আধা চা চামচ আদা ও রসুন বাটা। আরও মেশান স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও ১/৪ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এক কেজি ওজনের ইলিশ মাছ টুকরো করে কেটে মসলার মিশ্রণে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিটের জন্য। 

তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে উঠিয়ে নিন। একই তেলে ১/৪ কাপ পেঁয়াজ নরম করে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে মাছের টুকরো সরিয়ে মসলাটুকু দিয়ে দিন। মসলা থেকে তেল ছেড়ে দিলে সামান্য পানি দিন। নেড়েচেড়ে মাছের টুকরো দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট ঢেকে রেখে রান্না করুন। এরপর মাছ উল্টে দিয়ে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঢাকনা দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। মাছের ভুনা নামিয়ে রাখুন,

এবার খিচুড়ি রান্না করার পালা। একটি প্যানে তেল গরম করে ২ কাপ চাল, আধা কাপ ভেজে নেওয়া মুগ ডাল, ১/৪ কাপ পেঁয়াজ কুচি ও গরম মসলা দিয়ে দিন।  কাঁচা মরিচ, শুকনা মরিচ, আধা চা চামচ আদা ও রসুন বাটা, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিন। কয়েক মিনিট ভেজে নিন। ভুনা মাছগুলো আলাদা করে তুলে রেখে মসলাটুকু দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে ৫ থেকে ৬ কাপ ফুটন্ত পানি দিতে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এরপর খিচুড়ির উপরে মাছের টুকরো দিয়ে কম আঁচে কিছুক্ষণ রাখুন। ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের