রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট প্রাঙ্গনে তিন দিনব্যাপী ‘উদ্যান’ প্রদর্শনী চলছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হওয়া প্রদর্শনীটির শেষ দিন আজই। আলোকচিত্র শিল্পী রাহুল তালুকদার, সৈয়দ সুমন এবং জুবায়েদ কাদিরের ৪৬টি ছবি স্থান পেয়েছে আয়োজনে।
আলোকচিত্রগুলোতে শিল্পী দেখানো হয়েছে মানুষ, রাজনৈতিক দল, ইউটিউবার, ব্লগার এবং সরকারী সংস্থা কিভাবে এই পাবলিক প্লেসটি ব্যবহার করে। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন দৃশ্য দীর্ঘদিন ধরে এ তিনজন আলোকচিত্রশিল্প ধারণ করেছেন।









