বড়দিন স্পেশাল রেসিপি: নিউ ইয়র্ক চিজ কেক

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৪৮

বড়দিনের উৎসব উদযাপনে রাখতে পারেন মজাদার নিউ ইয়র্ক চিজ কেক। একদিক বিস্কুটের মতো শক্ত হয় এই কেকের। অন্য অংশে থাকে ভ্যানিলা স্বাদযুক্ত ক্রিম পনির ফিলিংয়ের মজাদার স্বাদ। কেকটি উৎসবের আমেজে যোগ করবে বাড়তি আনন্দ। নিউ ইয়র্ক চিজ কেক বাড়িতে তৈরি করা খুব সহজ। জেনে নিন রেসিপি। 

১৫০ গ্রাম বিস্কুট গ্রিন্ডারে গুঁড়া করে সাড়ে ৫ টেবিল চামচ গলানো মাখনের সঙ্গে মিশিয়ে নিন। একটি ৯ ইঞ্চি স্প্রিংফর্ম প্যানে এটি সমান করে বসান। উপরের অংশ চামচ দিয়ে সমান করে দেবেন। একটি বাটিতে ৭৫০ গ্রাম ক্রিম চিজ, ১৫০ গ্রাম টক ক্রিম ও ১ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট একসঙ্গে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিন। এরপর এক কাপ চিনি মিশিয়ে আবার বিট করুন। মিহি মিশ্রণ তৈরি হলে তিনটি ডিম মিশিয়ে বিট করুন। একইভাবে ৩ টেবিল চামচ ময়দা মিশিয়েও বিট করে নিন সময় নিয়ে। বিস্কুটের মিস্রনের উপর চিজের এই মিশ্রণ ঢেলে ট্যাপ করুন কয়েকবার। ৩০০ ডিগ্রি ফারেনহাইটে বেক করুন ১ ঘণ্টা। একঘণ্টা পর ওভেন বন্ধ করে আরও ২০ মিনিট রাখুন কেক। বের করে প্লেটে ঢেলে স্লাইস করে পরিবেশন করুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম