রেসিপি: ডাল দিয়ে ডিম রান্না

জীবনযাপন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

ডাল দিয়ে মজাদার ডিম রান্না করে ফেলতে পারেন। আইটেমটি সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ। রান্না করাও বেশ সহজ। জেনে নিন রেসিপি।

পৌনে এক কাপ মসুর ডাল ও আধা কাপ মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন ভালো করে। এক লিটার পানি দিয়ে সেদ্ধ করে নিন ডাল। একদম গলিয়ে ফেলবেন না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আধা আচা চামচ, ১ চা চামচ আদা-রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। ১ মুঠো পেঁয়াজ কুচি ও দুটি টমেটো টুকরো করে দিন। আরও কিছুটা পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন। আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিন। 

ডাল বাগাড় দেওয়ার জন্য প্যানে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। দুটি সেদ্ধ ডিম মাঝখান থেকে কেটে দিয়ে দিন। পেঁয়াজের সাথে ভাজা ভাজা করুন ডিম। ডালের মধ্যে পেঁয়াজ ও ডিমের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন