ঈদ রেসিপি: সেমাইয়ের দুই ডেজার্ট

জীবনযাপন ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১২:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:০৮

ঈদ মানেই পোলাও রোস্টের পাশাপাশি সেমাই, পায়েস খাওয়া। ঈদের মেন্যুতে দুধ সেমাই বা লাচ্ছা সেমাইয়ের ঐতিহ্যবাহী পদ তো থাকেই। পাশাপাশি স্বাদে নতুনত্ব নিয়ে আসতে বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের আরও দুটো ডেজার্ট। রেসিপি জেনে নিন।

কুনাফা। ছবি- বাংলার রান্নাঘর

কুনাফা
এক প্যাকেট লাচ্ছা সেমাই হাত দিয়ে ভেঙে নিন। প্যানে ঘি গরম করে অল্প আঁচে ভাজুন সেমাই। ১/৪ কাপ চিনি ও সমপরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিন। নাড়তে নাড়তে রঙ বাদামী হয়ে গেলে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিন। 

দুই কাপ দুধ জ্বাল দিন। এক কাপ গুঁড়া দুধ, ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও আধা কাপ কনডেন্সড মিল্ক মেশান। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন ক্রিমের মতো হয়ে গেলে নামিয়ে নিন। সার্ভিং ডিশে প্রথমে পাতলা স্তরে লাচ্ছা সেমাই বিছিয়ে দিন। এর উপর দিন ঘন দুধের মিশ্রণ। চামচের সাহায্যে লাচ্ছা সেমাইয়ের স্তরের উপর ভালো করে ছড়িয়ে দেবেন দুধের মিশ্রণ। এভাবে এক স্তর সেমাই ও আরেক স্তর দুধের মিশ্রণ দিয়ে পরিপূর্ণ করুন সার্ভিং ডিশ। ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর পরিবেশন করুন।  

সেমাইয়ের ক্ষীর। ছবি- আয়েশা সিদ্দিকা

সেমাইয়ের ক্ষীর
১ টেবিল চামচ ঘি গরম করে ৩টি লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। ১ কাপ সেমাই ভেঙে দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন বাদামি রঙ না আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। ১ লিটার দুধ দিয়ে দিন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। জাফরান ও বাদাম কুচি দিন। আধা চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে কয়েকটি গোলাপের শুকনা পাপড়ি দিন। দুধ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে কিশমিশ ছিটিয়ে দিন। পরিবেশন করুন ঠান্ডা করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম