পোশাক থেকে সুগন্ধির দাগ কীভাবে তুলবেন

জীবনযাপন ডেস্ক
২০ মে ২০২৪, ১৩:৫৩আপডেট : ২০ মে ২০২৪, ১৩:৫৩

তীব্র গরমে ঘেমে একাকার অবস্থা। এই সময় সুগন্ধি ছাড়া বাইরে বের হওয়ার কথা চিন্তাও করা যায় না। সুগন্ধি পোশাকে স্প্রে করলে দাগ পড়ে যায় বেশিরভাগ সময়। আবার ডিওডোরেন্ট পুরোপুরি না শুকালেও পোশাকে হলদে দাগ পড়ে যেতে পারে। এমন কিছু হয়ে গেলে চিন্তার কিছু নেই। কয়েকটি পদ্ধতি মেনে পোশাক থেকে সুগন্ধির ছোপ ছোপ দাগ সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। জেনে নিন টিপস। 

রঙিন পোশাকের ক্ষেত্রে 
রঙিন পোশাক থেকে সুগন্ধির দাগ তুলতে দুই টেবিল চামচ সাদা ভিনেগার এবং দুই টেবিল চামচ পানি মেশান। পোশাকের ভেতরে ও বাইরে তোয়ালে বিছিয়ে দিন এবং দ্রবণে নরম ব্রাশ ডুবিয়ে দাগের উপর ঘষুন। এক বালতি পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে পোশাকটি অন্তত ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলুন পোশাক।

সাদা পোশাকের ক্ষেত্রে 
এক-চতুর্থ কাপ বেকিং সোডা, হাইড্রোজেন পারক্সাইড এবং ঠান্ডা পানি একসঙ্গে মেশান। একটি সাদা তোয়ালে পোশাকটির ভেতরে এবং বাইরে বিছিয়ে নিন। পোশাকের ভেতরে সুগন্ধির দাগে মিশ্রণটি প্রয়োগ করে একটি পুরানো টুথব্রাশ দিয়ে ঘষুন। ৩০ মিনিটের জন্য রেখে দিন। লন্ড্রি ডিটারজেন্ট ও গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সাদা পোশাকটি।  

টিপস 

  • পোশাক পরার আগে ডিওডোরেন্টকে পুরোপুরি শুকাতে দিন। পোশাকে সরাসরি সুগন্ধি স্প্রে করবেন না।
  • অ্যালুমিনিয়াম নেই এমন ডিওডোরেন্টে ব্যবহার করুন। অ্যালুমিনিয়ামের কারণে দাগ দ্রুত বসে যায়।
  • অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না। 


তথ্যসূত্র: রিয়েল সিম্পল 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান