দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে ঢাকা রিজেন্সি হোটেলে বিশেষ আয়োজন

জীবনযাপন ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ২০:৩১আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২০:৩১

দেশীয় ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্য নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে এক বিশেষ আয়োজন। ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের অপ্রচলিত ও হারিয়ে যাওয়া খাবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আয়োজনটি মাধ্যমে স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং স্বাদ গ্রহণের সুযোগ পাবেন অতিথিরা। উপভোগ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেমন পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবান মাংস, রাজশাহীর চাপাটি, খুলনার চুইঝাল ,কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালাইয়ের রুটি, চাটগাঁওয়ের কালাভুনা এবং সিলেটের সাতকড়া মাংসসহ আরও নানা রকম মুখরোচক খাবার। আছে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি , বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম , কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্ব। সাথে থাকছে হরেক রকমের ভর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা

ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ( কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আই এইচ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি খাবার উৎসব আয়োজন নয়, বরং বাংলাদেশের খাবার সংস্কৃতির ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে দেশি ও বিদেশি অতিথিরা বাংলাদেশের খাবারের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।’ 

ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার নিয়ে ঢাকা রিজেন্সি হোটেলে শুরু হয়েছে বিশেষ আয়োজন

৯ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিওস রেস্টুরেন্টে চলবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিথিরা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম