খেজুরের গুড় খাঁটি কিনা বুঝবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৮

আসছে শীতকাল। শীত মানেই খাঁটি খেজুরের গুড়ের পিঠা-পায়েস খাওয়ার ধুম। তবে বাজার থেকে গুড় কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ অনেক অসাধু ব্যবসায়ী চিনি, রঙ ও রাসায়নিক মেশানো ভেজাল গুড় বিক্রি করে। জেনে নিন কীভাবে বুঝবেন গুড় ভালো মানের কিনা। 

  • গুড়ের স্বাদ নিয়ে দেখুন। নোনতা মনে হলে সেটাতে ফিটকিরি মেশানো হতে পারে।
  • খেজুরের রস জ্বাল দেওয়ার সময় চিনি মেশানো হয় না। প্রাকৃতিকভাবেই গুড় হয় সুস্বাদু ও মিষ্টি। তবে অনেক অসাধু ব্যবসায়ী খাঁটি রস না দিয়ে পানি মিশিয়ে জ্বাল দেন। ফলে গুড় মিষ্টি করার জন্য মেশাতে হয় চিনি। চিনি মেশানো গুড় শক্ত হয়। কেনার সময় সামান্য অংশ ভেঙে দেখুন। নরম হলে বুঝবেন গুড় খাঁটি।
  • এক গ্লাস পানিতে গুড়ের টুকরা ফেলুন। ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে সেটাতে ভেজাল রয়েছে।
  • যদি গুড় তেতো স্বাদের হয়, তবেও নেবেন না। কারণ এর মানে গুড় বহুক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। 
  • গুড় দেখতে উজ্জ্বল হয় না। চকচকে ধরনের রঙ বা স্ফটিকের মতো স্বচ্ছ হলে সেই গুড় খাঁটি নয়।
  • গাঢ় খয়েরি রঙের হয় খেজুরের গুড়। রঙ অন্যরকম হলে সেটা খাঁটি হওয়ার নিশ্চয়তা নেই।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত