প্রতিদিন এই ৫ মিনিটের অনুশীলন মস্তিষ্ক শক্তিশালী রাখবে

জীবনযাপন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

আমাদের শরীরের জন্য যেমন ব্যায়াম জরুরি, তেমনি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্যও অনুশীলন গুরুত্বপূর্ণ। মাত্র ৫ মিনিটের নির্দিষ্ট কিছু অনুশীলন যেমন মস্তিকের স্বাস্থ্য ভালো রাখবে, তেমনি বাড়াবে মনোযোগ ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা। প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য নিচের অনুশীলনগুলোর যেকোনোটি করতে পারেন। 

  • স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য মেডিটেশন করতে পারেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। সম্পূর্ণ মনোযোগ দিন শ্বাস  নেওয়া এবং ছাড়ার উপরে। 
  • ক্রসওয়ার্ড বা সুডোকু খেলতে পারেন। এতে মনোযোগ ও সমস্যার সমাধান করার দক্ষতা বাড়ে। 
  • ডিকশনারি বা ল্যাংগুয়েজ অ্যাপের সাহায্যে প্রতিদিন ৫টি নতুন শব্দ শিখুন।
  • সাধারণ কিছু অংক অনুশীলন করতে পারেন। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে। 
  • চোখ বন্ধ করে একটি পরিচিত স্থানের ব্যাপারে কল্পনা করুন। জায়গাটিতে কোথায় কী আছে, কোনটির রঙ কী সেটা কল্পনা করার চেষ্টা করুন। 
  • পড়াশোনা বা কাজ শুরুর আগে ৫ মিনিটের জন্য ওয়ার্মআপ সেশন করতে পারেন। নির্দিষ্ট একটু টপিক নিন। যেমন ফল হতে পারে। যতগুলো সম্ভব ফলের নাম মনে করার চেষ্টা করুন। 
  • দিনের যে সময়টা ফ্রি থাকে সে সময়ে অ্যাপ বা প্রিন্ট করা একই ধরনের ছবি থেকে মিল ও অমিলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম