প্যারেন্টিংয়ের যেসব ধরন দেখা গেছে চলতি বছর

জীবনযাপন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭

এক সময় প্যারেন্টিং মানেই ছিল  কর্তৃত্বমূলক আচরণ। শিশুদের উপর আধিপত্য বিস্তার, শাসনের বাড়াবাড়ি বা কঠোর প্যারেন্টিংয়ের ইতি ঘটেছে বেশ আগেই। এখনকার বাবা-মা সন্তানের সঠিক বিকাশের ব্যাপারে বেশ সচেতন। ফলে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বাবা-মাকে। সন্তান পালনে এই বছর বেশ কিছু ধারণা চর্চিত হয়েছে। জেনে নিন সেগুলো কী কী।

১। এ বছর জেন্টাল প্যারেন্টিং ছিল লক্ষণীয়। অর্থাৎ সন্তানের প্রতি উষ্ণ, সদয় এবং উদার আচরণ করা এবং তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করার মনোভাব দেখা গেছে বাবা-মায়ের মধ্যে। 

২। লাইটহাউস প্যারেন্টিং হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ প্যারেন্টিং, যার লক্ষ্য শিশুদের বেড়ে ওঠা এবং শেখার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। এই ধরনের প্যারেন্টিংও এবার চর্চিত হয়েছে বেশ। সন্তানের স্বাধীনতা ও স্বনির্ভরতাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় নির্দেশিকা ও সহায়তা প্রদান করা হয় এই ধরনের প্যারেন্টিংয়ে।

৩। ওপেন কমিউনিকেশনের বিষয়টিও বেশ প্রাধান্য পেয়েছে প্যারেন্টিংয়ে। অর্থাৎ সন্তানকে তাদের আবেগ অবাধে প্রকাশ করতে উৎসাহিত করা এবং সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা। 

৪। এই সময়ের বাবা-মায়েরা সন্তানের উপর পূর্ণ ভরসা স্থাপন করতে পছন্দ করছেন। এই আস্থাই শিশুদের আরও বেশি আত্নবিশ্বাসী করে তুলছে। 

৫। হেলিকপ্টার প্যারেন্টিং নিয়ে আলোচনা হয়েছে বছরজুড়েই। সন্তান পালন করতে গিয়ে বেশির ভাগ মা-বাবাই সন্তানকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান, সব ধরনের পরিস্থিতিতে তার সুরক্ষা, এমনকি সাফল্যও নিশ্চিত করতে চান। এতে শিশুর মধ্যে আত্নবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। সন্তানকে যখন আপনি সর্বক্ষণ নিয়ন্ত্রণ করা শুরু করেন, তখন এ অভিভাবকত্বের প্রক্রিয়াকে বলে হেলিকপ্টার প্যারেন্টিং।

৬। বাবা-মায়েরা নতুন নতুন বিষয় জানার চেষ্টা করেছেন প্যারেন্টিং বিষয়ে। বিশেষ করে নতুন বাবা-মায়েরা নানা ধরনের জার্নাল পড়া, বই পড়া কিংবা প্যারেন্টিং টিপস জানার চেষ্টা করেছেন শিশুর সঠিক বিকাশের জন্য। 

৭। এছাড়াও অভিভাবকরা অন্যান্য যে মানগুলোর প্রতি গভীর মনোযোগ দিচ্ছেন তার মধ্যে রয়েছে সন্তানের স্বাধীনতা, আবেগগত বুদ্ধিমত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম